ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার : ডিএমপি কমিশনার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • 321
17

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কেউ যদি প্রমাণসহ অগ্নিসংযোগকারীকে ধরতে পারে, তাহলে আমরা তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেবো।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, যেসব থানা এলাকায় পেট্রোলপাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোলপাম্প পরিদর্শন করবেন। পেট্রোলপাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে। এ সময় নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোলপাম্পে রাখার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, বিএনপি ও এর সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধ চলাকালে গতকাল ভোর ৪টা থেকে সারা দেশে ১৩টি বাসসহ মোট ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধে অন্তত ৩১টি গাড়ি পোড়ানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩