ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত সচিব ছেলেসহ গ্রেপ্তার, বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • 108
19

সিনিয়র রিপোর্টার

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। পরে আমজাদ ও তার ছেলেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম আমজাদ ও তার ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমজাদ হোসেন ও তার ছেলে থানায় আছেন। রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় যৌথঅভিযান। অভিযান প্রায় চার ঘণ্টা চলে। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে নয় লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকে অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

অতিরিক্ত সচিব ছেলেসহ গ্রেপ্তার, বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

আপডেট সময় ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪