ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবেনা কর্মচারীরা আজও সচিবালয়ে বিক্ষোভ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 82
24

অনলাইন ডেস্ক  : ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সকালে শত শত কর্মচারী দফতর ছেড়ে নিচে নেমে এই মিছিলে যোগ দেন। মিছিলটি সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবে না।  সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করার সময় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি সরকারি কর্মচারীদের দমন নিপীড়নের জন্য যে বিবর্তনমূলক কালো আইন প্রণয়ন করেছে, সে আইন বাতিল করতে হবে। সেইসঙ্গে কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালু করতে হবে। এর আগে গতকাল শনিবারও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় ১৯৭৯ সালের বিশেষ বিধান অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা যুক্ত করার প্রতিবাদে গতকাল অবস্থান কর্মসূচি, মৌন মিছিল ও প্রতিবাদ সভা হয়। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪টি  বিষয়

অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবেনা কর্মচারীরা আজও সচিবালয়ে বিক্ষোভ

আপডেট সময় ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫