ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিজাত গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান : ৭টি প্রতিষ্ঠান সিলগালা : থানায় ১৪ জনকে সোপর্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 222
272
নিজস্ব প্রতিবেদন :

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত ৭টি হোটেল, রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ৯ জন নারী ও ৫ জন পুরুষকে থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজউকের জোন–৪/২, গুলশানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার, অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং গুলশান সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক জানায়, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাজউকের তথ্যমতে, প্লট–৭/এ, রোড–৪১–এ অবস্থিত ‘নাইস সেলুন’-এ অবৈধ স্পা ও সেলুন পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এসময় ১ জন নারী ও ৩ জন পুরুষকে থানায় সোপর্দ করা হয়। একই ঠিকানার ‘উডেন নাইস ফার্নিচার’-এ অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে সেটিও বন্ধ করে দেওয়া হয়।

প্লট–৪৭, রোড–৪১–এ অবস্থিত ‘হোটেল আমারি’-তে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ও ভবনের নকশা ব্যত্যয়ের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়। তবে ওই হোটেলে বিদেশি অতিথি অবস্থান করায় তাঁদের বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

পাশের প্লট–৪৬, রোড–৪১–এ অবস্থিত ‘হোটেল লেক শোর’-এর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ থাকলেও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন (নং ৬০৩/২০১৫) অনুযায়ী স্থিতাবস্থা থাকায় সেখানে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এছাড়া রোড–২৪–এর প্লট–৯১/বি–তে অবস্থিত ‘রতনপুর ক্যাসেল’-এর ৬ তলা ভবনের ৪টি ফ্লোরে অবৈধ স্পা ও সেলুন পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ সময় ৮ জন নারী ও ২ জন পুরুষকে থানায় সোপর্দ করা হয়।

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোহাম্মদ মনিরুল হক বলেন, “এ ধরনের অভিযান রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ। চেয়ারম্যানের নির্দেশনায় রাজধানীর অনুমোদনবিহীন ও আবাসিক ভবনে অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের আবাসিক চরিত্র রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পালিত হবে

অভিজাত গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান : ৭টি প্রতিষ্ঠান সিলগালা : থানায় ১৪ জনকে সোপর্দ

আপডেট সময় ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫