আপডেট সময়
০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
249
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মতবিনিময় সভা আজ
সিনিয়র রিপোর্টার : সারা দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে আজ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
13
সিনিয়র রিপোর্টার : সারা দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে আজ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।