আরিফুল ইসলাম মিলন খুলনা থেকে : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ কর্মসূচি পালন হয়। এ সময় খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা, ময়লাপোতা, রূপসা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এনসিপির সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। বার বার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেই এ আন্দোলন থামবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ১৬ বছর সাধারণ মানুষের ওপর অমানবিক জুলুম-নির্যাতন করেছেন। তার দল আওয়ামী লীগ খুনের রাজত্ব করেছে। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। এরপরও এ দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকবো।
বক্তব্য রাখেন ছাত্রশিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না, রেড জুলাইয়ের বিভাগীয় আহ্বায়ক মো. তারেক, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুশফিকার সামস মেনান, জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানার সদস্য ফরিদ আহমেদ পাঠান, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক কমিটির খানজাহান আলী থানা সদস্য জায়েদুর রহমান প্রিন্স।

ডেস্ক : 

















নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪টি বিষয়