ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ভোটচুরি করে না: হানিফ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • 397
37

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি অবৈধ উপায়ে ক্ষমতায় যায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হানিফ বলেন, ‘বিএনপি বহুবার সরকার পতনের আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। সরকার তাদের আল্টিমেটাম নিয়ে ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের প্রতি এদেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে। আগামী নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী চাইলে আলোচনা করতে পারে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

আওয়ামী লীগ ভোটচুরি করে না: হানিফ

আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩