ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 186
24

সিনিয়র রিপোর্টার

আগামীকাল (৩১ জুলাই) বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবিবার ও সোমবার (২১ থেকে ২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। যা চলে বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

আপডেট সময় ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪