সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। মহানগর, থানা, জেলা ও উপজেলা, শহরসহ সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা শান্তি চাই। নির্বাচনে ও নির্বাচনের পরেও।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। এদের স্বভাব আয়নার মতো পরিষ্কার। দেখি কাল থেকে কে আপনাদের (বিএনপি) পাশে দাঁড়ায়। দুর্বলের পাশে কেউ থাকে না। নেতারা পালায়, পিছে পিছে কর্মীরাও পালায়। এদেরকে আর ক্ষমা করা যায় না। খেলা হবে। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধন করেছেন। নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল।
বিএনপির মহাযাত্রা এখন মহা মরণযাত্রা দাবি করে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল কোথায়? বিএনপি কোথায়? সেমি ফাইনাল সামনে। তারপরে ফাইনাল। নির্বাচনে ফাইনাল খেলা। বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের অপরাধের বিচার হবে। এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না।
ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের ওপর হামলা করেছে, একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের জবাব দিতে হবে। বিএনপি কত নোংরা দল। খুনি দল, সন্ত্রাসী দল, পুরোনো চেহারা আজকে জাতির সামনে তারা তুলে ধরেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

ডেস্ক : 
























যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার