আপডেট সময়
০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
135
আগামী রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি
অনলাইন ডেস্ক : আগামী রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
160
অনলাইনডেস্ক : আগামী রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।