আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স অনুষ্ঠিত হবে আইসিসিবিতে
অনলাইন ডেক্স : ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় তিন দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ। সেমস-গেবাল ইউএসএ' এর আয়োজনে প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। একইসাথে অনুষ্ঠিতব্য ‘১৫তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো’, এবং ‘৮ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৪’, এবং ‘১০তম ফার্মা বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো'- বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার ও ডেন্টাল যন্ত্রপাতি, হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ কেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী। পাশাপাশি, অনুষ্ঠিত হবে স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম ও তৎসংশ্লিষ্ট সেবা সম্পর্কিত বাংলাদেশের একমাত্র ও বৃহত্তম প্রদর্শনী- ‘৭ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৪'। স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, সিঙ্গাপুর, জার্মানি, তুর্কিয়ে, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকাসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১১২টি কোম্পানি অংশগ্রহণ করবে। একই সময়ে আরও অনুষ্ঠিত হবে, খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং...