ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • 479
13

সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো ভুল তথ্য, প্রোপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না। দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এর বাইরে যদি কেউ অশান্তি করে, জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে, তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

৮৫২ জনকে অফিসার পদে নিয়োগ দিবে ৭টি ব্যাংক, আবেদন ফি ২০০ টাকা

আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩