ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে আশিক হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • 114
16

সিনিয়র রিপোর্টার

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আশিকুল ইসলাম (১৪) হত্যা মামলায় খিলগাঁও ১নং ওয়ার্ড যুবলীগের  সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকাল ৪টায় বনশ্রী জি ব্লকের ১নং রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম আশিক তার বাসার সামনে দাড়িয়ে ছিল। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আশিক কানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের মা আলিশা আফরোজ বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার (৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জাকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আন্দোলনে আশিক হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪