ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয় : ডিবিপ্রধান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 215
20

সিনিয়র রিপোর্টার

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়। আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সকাল থেকেই উত্তপ্ত ঢাকা। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পুলিশ বক্স। বিটিভির ক্যান্টিনের পর এবার আগুন দেওয়া হয়েছে বিটিভির মূল ভবনে। ফের টোল প্লাজায়ও দেওয়া হয়েছে আগুন। মিরপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ। অফিস-আদালতও থমথমে। এমন পরিস্থিতির মধ্যে বনানীর সেতুভবন ও আগারগাঁও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এদিকে কমপ্লিট শাটডাউনের মধ্যে রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। সব মিলিয়ে উত্তাল ঢাকায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার উত্তরা-আজমপুর এলাকাতেই ঝরেছে ৬ প্রাণ। এছাড়া রাজধানীর ধানমন্ডি, বাড্ডা, সাভার, মাদারীপুর ও নরসিংদীতে একজন করে মোট ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। 

জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পালিত হবে

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয় : ডিবিপ্রধান

আপডেট সময় ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪