ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন পবিত্র ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 77
93

অনলাইন ডেস্ক  :  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগেভাগেই টিকিট নিশ্চিতের জন্য মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিড় করছে মানুষ। নারী ও পুরুষের জন্য রাখা হয়েছে আলাদা লাইন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে যাত্রীদের। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধের তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আর দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন ঘরমুখো মানুষ।
 
এদিকে ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি চলছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল।
 
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই অঞ্চলের জন্য ১৩ মার্চের বরাদ্দকৃত টিকিট সংখ্যা ২৭ হাজার। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৩ হাজার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় প্রায় ২১ লাখ হিট পড়ে সার্ভারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।
 
রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে ১৩ মার্চ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

আসন্ন পবিত্র ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬