ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আসিফ, মাহফুজের পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম : আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 90
27

সিনিয়র রিপোর্টার

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়ে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কাকরাইল মোড়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

এদিন ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা দূর হওয়ার কথা জানান তার আইনজীবী।

উচ্চ আদালতের এ রায়ে জনগণের বিজয় হয়েছে বলে গণমাধ্যমকে তাঁর প্রতিক্রিয়া জানান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।’

এর একঘন্টা পরেই বিকাল সাড়ে চারটার দিকে ইশরাকের পক্ষ থেকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তাঁর সমর্থকদের চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।

ইশরাক হোসেন, আন্দোলন স্থগিত, পদত্যাগ দাবি, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, উপদেষ্টা

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান কর্মসূচি

আসিফ, মাহফুজের পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম : আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

আপডেট সময় ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫