ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ ও যুবলীগের নতুন তিন কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 375
47

সিনিয়র রিপোর্টার : ‘শান্তি ও উন্নয়ন’ কর্মসূচির অংশ হিসেবে চলতি অক্টোবরে রাজধানীতে তিনটি সমাবেশ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। এর মধ্যে ১৬ অক্টোবর যুব সমাবেশ করবে যুবলীগ, ১৮ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং ২০ অক্টোবর প্রতিনিধি সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

গত শুক্রবার (১৩ অক্টোবর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুব সমাবেশ করবে যুবলীগ। বুধবার (১৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। আগামী ১৬, ১৮ ও ২০ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মসূচি সফল করার জন্য নেতাদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পালিত হবে

আ.লীগ ও যুবলীগের নতুন তিন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩