ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে ইয়াছিন হত্যা মামলায় আ. লীগ নেতা মন্টু মিয়া গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • 119
20

সিনিয়র রিপোর্টার

বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যেরাতে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে সরকার পতনের এক দফা দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইয়াছিন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইয়াছিন গুরুতর আহত হয়।

আহত ইয়াছিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়াছিনের মা সাহিদা বেগম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইয়াছিন হত্যার সাথে জড়িত মো. মন্টু মিয়াকে বংশাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা

আন্দোলনে ইয়াছিন হত্যা মামলায় আ. লীগ নেতা মন্টু মিয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪