ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ৭২

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • 101
21

সিনিয়র রিপোর্টার

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের এই তথ্য আজ বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরো জানানো হয়, এসব ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১০টি মামলা করা হয়েছে। আরো তদন্ত চলছে।

এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরো মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা নাগাদ এই ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, খুলনায় গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জন, সিলেটে ১৯, চট্টগ্রামে পাঁচ, গাজীপুরে চার, নারায়ণগঞ্জে চার, কুমিল্লায় তিন ও কক্সবাজারে চার জনকে।

এদিকে বিক্ষোভকালে নামকতার ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কেড়ে নিচ্ছে মান-সম্মান : রাজধানীতে কথিত স্বামীসহ জান্নাতুল ফেরদৌসী তমা’র সংঘবদ্ধ হানিট্রাপ!

ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ৭২

আপডেট সময় ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫