ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি আলমগীর : নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 316
18

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নিবন্ধিত ৪৪টি দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। তারপরেও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সকল প্রস্তুতি আছে উল্লেখ করে ইসি বলেন, এরইমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তার তালিকা পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আমাদের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সঠিক সময়েই নির্বাচন হবে।

নির্বাচনের দিন সেনাবাহিনী থাকার সম্ভাবনা রয়েছে দাবি করে ইসি আরও বলেন, নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটার্নিং কর্মকর্তারা মাঠে থাকবেন। সেই সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকার সম্ভাবনা রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। এ সময় মতবিনিময়ে অংশ নেন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

ইসি আলমগীর : নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই

আপডেট সময় ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩