ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • 170
20

সিনিয়র রিপোর্টার

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হত্যা মামলার আসামি মো. মতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতি ১০ নম্বর সেক্টরের সুইস গেইট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ৫ আগস্ট উত্তরা তিন নম্বর সড়কের  রবীন্দ্র স্মরণীর পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা রুজু করা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মো. মতি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪