ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরার গণহত্যা, আতিকসহ ১০ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • 93
15

সিনিয়র রিপোর্টার

উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ মোট ১০ আসামির তদন্ত প্রতিবেদন আগামী ১২ মে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৯ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সকালে রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিক, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জুলাই-আগস্টে উত্তরা এলাকায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে সাবেক মেয়র আতিকসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলার অন্যান্য আসামিরা হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

উত্তরার গণহত্যা, আতিকসহ ১০ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫