এসএসসি পরীক্ষায় কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র না পাওয়ায় অংশ নিতে পারেনি ৬ জন শিক্ষার্থী
অনলাইন ডেস্ক : নরসিংদীতে প্রবেশপত্র না পেয়ে আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৬ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখিয়ে ৬ শিক্ষার্থীর সাথে এমন প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) পরীক্ষার কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়েছে প্রতারণার শিকার হওয়া এসএসসি’র প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরা। গত রাত থেকেই কোন হদিস মিলছে না প্রতারক শিক্ষকের। অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়য়ের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৬ শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠান নরসিংদী ডিজিটাল গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখায় প্রতারক শিক্ষক আমিনুল ইসলাম। পরবর্তীতে তাদের কাছ থেকে জন প্রতি ২৫ হাজার টাকা নিয়ে রেজিষ্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেয়ার আশ্বাস দেন। গতকাল রাতে তাদেরকে রায়পুরা উপজেলার বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা বলে মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। এরপর থেকে পলাতক রয়েছে প্রতারক শিক্ষক আমিনুল ইসলাম। বৃহস্পতিবার যথারীতি এসএসসি পরীক্ষার সেন্টারে গিয়ে সেখানে বৈধ কাগজপত্র ছাড়া হলে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়ে...