এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি, পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল শিক্ষা বোর্ড
অনলাইন ডেস্ক : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। সময়মতো ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের সুযোগ দিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা এখন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণ করতে পারবে। আর পরীক্ষার ফি পরিশোধের ক্ষেত্রে সোনালী সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত। ঢাকা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষার্থীদের ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে পরবর্তীতে কোনো সুযোগ দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ১৪ জুন। ফলে পুরো পরীক্ষা কার্যক্রম শেষ হতে সময় লাগবে প্রায় দুই মাসের বেশি।
248
অনলাইন ডেস্ক :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। সময়মতো ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের সুযোগ দিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা এখন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণ করতে পারবে। আর পরীক্ষার ফি পরিশোধের ক্ষেত্রে সোনালী সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষার্থীদের ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে পরবর্তীতে কোনো সুযোগ দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
লিখিত পরীক্ষার পর ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ১৪ জুন। ফলে পুরো পরীক্ষা কার্যক্রম শেষ হতে সময় লাগবে প্রায় দুই মাসের বেশি।