ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সাবেক সেনা কর্মকর্তাসহ নিহত ২

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 205
21

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২)।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।

সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে লোকজন উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম কয়লা বিদ্যুৎকেন্দ্রে সিকিউরিটি ইনচার্জ এবং রাশেদ জাওয়ারদার সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্বে রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সাবেক সেনা কর্মকর্তাসহ নিহত ২

আপডেট সময় ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪