ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওএমএসে পণ্য বিক্রি : কমদামে মিলছে ১০টি পণ্য

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 165
42

অনলাইন ডেস্ক

রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটলসহ ১০টি পণ্য বিক্রি শুরু করেছে সরকার। এতে দুটি প্যাকেজের মাধ্যমে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আবার কেউ চাইলে কিনতে পারছেন আলাদা আলাদা পণ্যও।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই কমদামে পণ্য বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
 
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি পণ্য ওএমএস প্রথমে রাজধানীতে শুরু হয়েছে। ধীরে ধারে এ কার্যক্রম সারাদেশে চালু করা হবে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় বিভিন্ন অঞ্চলে শাকসবজির ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে দাম শিগগিরই কমে আসবে বলে প্রত্যাশা।
 
ওএমএস আওতায় প্রথম প্যাকেজে ৫ কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক ডজন ডিমসহ মোট দাম পড়বে ৩৫০ টাকা। অপর প্যাকেজে এক কেজি মিস্টি কুমড়া, এক কেজি পটল, এক কেজি করলা, এক কেজি কচুরমুখী, ১০০ গ্রাম কাঁচা মরিচ ও আড়াই কেজি পেঁপের দাম পড়বে ২৫০ টাকা।
 
এছাড়া প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হবে ৫০ টাকা। প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কমদামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তারা জানান, ট্রাক সেলের মতো বাজারেও কমদামে পণ্য বিক্রি হওয়া উচিত। তবে স্বস্তি ফিরবে জনমনে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কেড়ে নিচ্ছে মান-সম্মান : রাজধানীতে কথিত স্বামীসহ জান্নাতুল ফেরদৌসী তমা’র সংঘবদ্ধ হানিট্রাপ!

ওএমএসে পণ্য বিক্রি : কমদামে মিলছে ১০টি পণ্য

আপডেট সময় ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪