ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওরা কী মানুষের জাত, প্রশ্ন প্রধানমন্ত্রীর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 356
49

অনলাইন ডেস্ক : গত ২৮ অক্টোবর সহিংসতা প্রসঙ্গে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা কী মানুষের জাত। যারা যখন গাড়ি পুড়িয়ে দেবে তাদের হাতও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে তাদের সঙ্গে কিসের সংলাপ। খুনিদের সঙ্গে সংলাপ বাংলাদেশের মানুষও চাইবে না।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে। কানাডার আদালত কিন্তু এ বিষয়টা কয়েকবার বলেছে। সন্ত্রাসী দল হিসেবে কানাডা তাদেরকে প্রত্যাখান করেছে, তাই আশ্রয় নেওয়ার চেষ্টা করেও তারা সেখানে সুযোগ পায়নি।’

সন্ত্রাসী কর্মকাণ্ড করে পালিয়ে গিয়ে এখন বিএনপি অবরোধের ডাক দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘২৮ তারিখ (২৮ অক্টোবর) বিএনপি যেসব ঘটনা ঘটালো (পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের ওপর হামলা) তাতে জনগণের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে হামলা করেছে তার সঙ্গে বিএনপির হামলার কোনো তফাৎ দেখছি না।’

এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী। সফরকালে সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। সফর শেষে ২৭ অক্টোবর ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

ওরা কী মানুষের জাত, প্রশ্ন প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩