ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ করা হয়

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 255
15

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে একদল পুলিশ নৌপথে মাদকের চালান ধরতে অভিযান চালিয়ে সফল হয়েছেন। অভিযানে চকরিয়ার ইতিহাসে রেকর্ড পরিমান ১২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। তবে মাদক পাচারকারী চক্রের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। রবিবার রাত ১০ টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, রবিবার রাতে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে খবর আসে সাগরপথ হয়ে একটি ট্রলারে করে খুটাখালী নদী পথ দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। এ খবর পাওয়া মাত্রই চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ আমি নিজে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযান শুরু করি।

তিনি আরও বলেন, মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানসহ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ওইসময় মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫ টি ড্রাম ভর্তি ইয়াবা উদ্ধার হয়। যা গণনা করে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ করা হয়

আপডেট সময় ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪