ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রেনের ধাক্কা, নারী-শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 199
43

অনলাইন ডেস্ক  : ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মরদেহগুলো রেল লাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা সেটাকে আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

কক্সবাজারে ট্রেনের ধাক্কা, নারী-শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত

আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫