ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের : শরিক-মিত্রদের ছেড়ে দেওয়া আসনে প্রত্যাহার করা হবে নৌকার প্রার্থী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 319
21

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টিকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে। আজ বিকাল ৪টার মধ্যে নৌকার প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন।’

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়ার কথা বলেছি। তাদের চাওয়া অনেক বেশি থাকতে পারে। কিন্তু আমাদেরও দেয়ার সামর্থ্য থাকতে হবে।

সম্প্রতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২০০ প্রার্থী আছে, সেই নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়? আপনি একটা দেশ দেখান পৃথিবীর, যে দেশে সরকার পদত্যাগ করে নির্বাচন হয়। ক্ষমতায় ক্ষমতাসীন সরকার থাকবে না! এটা তো কোথাও নেই। আপনি কোথা থেকে এটা আবিষ্কার করলেন?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

কাদের : শরিক-মিত্রদের ছেড়ে দেওয়া আসনে প্রত্যাহার করা হবে নৌকার প্রার্থী

আপডেট সময় ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩