ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালোটাকা সাদা করার বিধান বাতিল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 185
18

সিনিয়র রিপোর্টার

বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালোটাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ সংশোধন করা হয়েছে। বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

এর আগে, কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়। গত ৩০ জুন জাতীয় সংসদ অধিবেশনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ বিল-২০২৪’ পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিতে তা পাস হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া

কালোটাকা সাদা করার বিধান বাতিল

আপডেট সময় ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪