খাদ্যমন্ত্রী বলেছেন :খাদ্য কর্মকর্তারা বাজার মনিটরিং করে না বলে এমন অবস্থা হয়েছে
অনলাইন ডেস্ক : খাদ্য কর্মকর্তাদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এত দিন আপনারা কোথায় ছিলেন, আপনারা বাজার মনিটরিং করেন নাই বলে এমন অবস্থা হয়েছে। এ সময় তিনি মাঠ পর্যায়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মনিটরিং জোরদার করার নির্দেশ দেন। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বগুড়া জেলা প্রশাসক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। খাদ্যমন্ত্রী বলেন, মিলগেট থেকে যখন চাল সরবরাহ করা হবে, তখন বস্তার গায়ে যেন সরবরাহের তারিখ ও মূল্য লেখা থাকে। নির্বাচনের আগে নয় মাস চালের বাজার স্থিতিশীল ছিল, যখন চালের দাম বাড়ার কথা তখন চালের দাম বাড়েনি। যেই নির্বাচন হয়ে গেল অমনি চালের দাম বেড়ে গেল। তিনি বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ তৈরি হয়েছে। বিধি প্রণয়নের কাজ চলছে। এটি সংসদে অনুমোদন পেলে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ নেওয়া যাবে। শুধু জরিমানা করেই ছাড় নয়, অবৈধ মজুতদারেরা না শোধরালে তাদের জেলে যেতে হবে। কুষ্টিয়ায় চালকল মালিকদের অবৈধ মজুদের একটি কৌশল দেখেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, একটা মিলই তিন-চারটা লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। কিন্তু কোনো লাইসেন্সের কোনো...