ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকারকে ফুলেল শুভেচ্ছা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 229
325

অনলাইন ডেস্ক :  খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন ফিরোজ সরকার। দায়িত্ব গ্রহণের পর সোমবার (১ ডিসেম্বর) তিনি প্রথমবারের মতো খাদ্য মন্ত্রণালয়ে অফিস করেন। এর আগে রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়।

নবনিযুক্ত সচিব ফিরোজ সরকার পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় সুনাম অর্জন করেন।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) নতুন দায়িত্ব গ্রহণের আনন্দঘন মুহূর্তে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি নবনিযুক্ত সচিবের সফলতা ও জনকল্যাণে আরও অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

লায়ন খান আকতারুজ্জামান সমাজসেবা, সংস্কৃতি ও জাতীয় উন্নয়নে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও স্কাউট গাইড ফেলোশিপের সক্রিয় সদস্য। পাশাপাশি BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এরও সদস্য তিনি। বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা অর্জন করেছেন।

নতুন সচিবের যোগদান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের কাজের গতিধারা আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকারকে ফুলেল শুভেচ্ছা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর

আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫