ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব ১৭ বছর পর খুলল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • 160
11

সিনিয়র রিপোর্টার

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে সোমবার (১৯ আগস্ট) বিকালে এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়।

সিআইসি মহাপরিচালক মো. খাইরুল ইসলাম বলেন, সব অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। সোমবার বিকলেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি ইস্যু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খানের তরফে এ নির্দেশনা আসে।

আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনার ব্যাংক হিসাব খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার ব্যাংক হিসাব বন্ধই ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব খুলে দিতে বহুবার এনবিআরে আবেদন করা হয়েছে। 

কর কর্মকর্তারা বলছেন, আয়কর অধ্যাদেশের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব বন্ধ অবস্থায় ছিল। পুরনো সে আইনে এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা থাকলেও ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে খোলার নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব ১৭ বছর পর খুলল

আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪