ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

166

খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহাদাত হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করেছিলেন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, একদল দুর্বৃত্ত চরমপন্থি নেতা শাহাদাত হোসেনকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে নিয়ে গুলি করে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

খুলনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫