ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ভিপি নুরের বিরুদ্ধে মামলা হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • 111
42

অনলাইন ডেস্ক  খুলনায় পঞ্চবীথি ক্লাবের দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় আরেকটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, নাঈম হাওলাদারের মামলায় আসামি ৪ জন। তারা হলেন- নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম। অন্যদিকে শেখ সাকিব আহমেদের করা মামলায় রাশেদ, জনির সঙ্গে গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোন নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ১৮ মার্চ সন্ধ্যার পর খুলনা নগরীর শান্তিধাম মোড়ের পঞ্চবীথী ক্লাবের দখল উচ্ছেদ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২১ মার্চ এস কে রাশেদ বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা করেছিলেন। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুই পক্ষই পৃথক মামলা করেছেন। এ মামলার বিষয়ে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনায় ভিপি নুরের বিরুদ্ধে মামলা হয়েছে

আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫