খুলনার বটিয়াঘাটায় বিএনপির অবস্থান কর্মসুচি পালিত
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান (উজ্জ্বল) : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী সাবেক প্রধান মন্ত্রীসহ তার দোসরদের বিচারের দাবীতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি'র অবস্থান কর্মসূচি পালিত হয়েছে । বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। এসময় তিনি বলেন, স্বৈরাচার সরকারের আমলে আমরা পালিয়ে ছিলাম। আজ সময় এসেছে ঘুরে দাড়ানোর। তবে আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। নেত্রী ওদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা সবাই সংখ্যা লঘুদের নিরাপত্তার স্বার্থে বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ তাদের পাশে থাকবো। পাশাপাশি পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের সকল সহযোগিতা ও পাশে থাকবে বিএনপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাচান বাপ্পি, কে এম আশরাফুল আলম নান্নু, সুলতান মহমুদ, রাহাত আলী লাচ্চু, সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, কারিমুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,আঃ সালাম, আরিফুজ্জামান, আব্দুস সাত্তার আকন, জাহিদুর রহমান রাজু, গোলদার আরিফুজ্জামান দুলু, রুহুল মোমেন লিটন, হায়দার আলী, শফিকুজ্জামান মলঙ্গী,রাশেদ কামাল, সেলিম রেজা হাওলাদার,ইমরান হোসেন,অলিয়ার...