অত্যন্ত আনন্দঘন পরিবেশে খুলনা জেলা রিটার্নিং অফিসার এবং খুলনা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনার ছয়টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষেরএকক প্রার্থীরা ।খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বর্তমান সময়ে খুলনার সব থেকে জনপ্রিয় এবং মুরব্বি হিসেবে খ্যাত মোহাম্মদ আলি আসগার লবি মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফুলতলা ও ডুমুরিয়ার মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার—সব ক্ষেত্রেই এই জনপদের মানুষ অবহেলার শিকার হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষের বিজয়ের মাধ্যমে খুলনা-৫ আসন সহ খুলনার সবগুলো আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই লড়াই কোনো ব্যক্তির নয়—এই লড়াই জনগণের লড়াই, সত্য ও ন্যায়ের লড়াই।” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বিএনপি এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকায় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন মোহাম্মদ আলি আসগার লবি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, খুলনা-৫ আসনে দীর্ঘদিন ধরে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, ধানের শীষের প্রার্থী হিসেবে মোহাম্মদ আলি আসগার লবির মনোনয়ন সেই প্রত্যাশাকে নতুন করে উজ্জীবিত করেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দেবে।
এছাড়া খুলনা ১ এ ধানের শীষের একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা প্রদান করেন আমীর এজাজ খান তিনি এর আগে ও এ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ।খুলনা ২ এ ধানের শীষের একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মনজু , খুলনা ৪ এ ও মনোনয়ন জমা প্রদান করেছেন বিএনপির পরীক্ষিত এবং দুঃসময়ের কান্ডারী হিসেবে খ্যাত মোঃ আজিজুর বারী হেলাল ।
খুলনা- ৩ এ ধানের শীষের একক প্রার্থী হিসাবে মনোনয়ন জমা প্রদান করেন মোঃ রকিবুল ইসলাম বকুল যিনি গত ১৬ বছর খুলনা জেলা ও মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের সকল কার্যক্রম পরিচালনা করে দলকে সুসংগঠিত করেছিলেন । এছাড়া খুলনা- ৬ এ ধানের শীষের পক্ষে এককভাবে মনোনয়ন জমা দিয়েছেন মনিরুল ইসলাম বাপ্পি যিনি বিগত দিন গুলিতে জেলা এবং মহানগর বিএনপির কার্যক্রমে সবসময় সক্রিয় ছিলেন ।

খুলনা প্রতিনিধি 
























অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প