খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক রোটা: আল জামাল ভূঁইয়াকে নির্বাচনী পরিকল্পনা ও প্রচার সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি খুলনায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আল জামাল ভূঁইয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে খুলনা-২ আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম আরও সুসংহত হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার হবে।দায়িত্ব পেয়ে আল জামাল ভূঁইয়া বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জননেতা নজরুল ইসলাম মঞ্জুরের বিজয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
90
অনলাইন ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক রোটা: আল জামাল ভূঁইয়াকে নির্বাচনী পরিকল্পনা ও প্রচার সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি খুলনায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আল জামাল ভূঁইয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে খুলনা-২ আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম আরও সুসংহত হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার হবে। দায়িত্ব পেয়ে আল জামাল ভূঁইয়া বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জননেতা নজরুল ইসলাম মঞ্জুরের বিজয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”