খুলনা-৬ আসনের কয়রা উপজেলা সুড়ি খালি বাজারে নৌকার প্রার্থী রশিদুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পাইকগাছা খুলনা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই। নৌকা বাঁচলে দেশ বাঁচবে আর নৌকা ডুবলে সমগ্র বাংলাদেশ পিছিয়ে যাবে। সেজন্য, যে যেখানে অবস্থান নিয়েছেন, সেখান থেকে ঘরে ফিরে আসেন। নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নগুলো বুঝিয়ে বলেন। কারণ, আওয়ামী লীগের চেয়ে অন্য কোন দলের মানুষ বাংলাদেশের জন্য আপন নয়। ২৫ ডিসেম্বর সোমবার বিকালে আমাদী ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত শুড়ীখালী বাজারে নির্বাচনী জনসভায় আমাদী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। এই নৌকা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচার অধিকার এনে দিয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, আওয়ামীলীগ নেতা ও পাইকগাছা পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান মুক্ত, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক...