ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • 129
17

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও এক বৃদ্ধ (৭০) নিহত হন। এ সময় দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ট্রাকচালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া

গাজীপুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫