ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টা হামলা অবশ্যই হবে’ বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 366
15

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গায়ে পড়ে বিএনপি যদি আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকবো না। পাল্টা হামলা অবশ্যই হবে।’ বিএনপির নাশকতার জবাব দেওয়া হবে- এমন মনোভাব নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে?’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপির সভাস্থলে হামলা করতে যাবো না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবোও না। আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা উসকানি দেবো কেন? তার কোনো প্রয়োজন নেই আমাদের। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারবো। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনও এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

‘গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টা হামলা অবশ্যই হবে’ বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩