ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের 

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 281
19

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তথ্য-উপাত্ত ছাড়া তারা গুমের নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলছে, জেলখানায় তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। যারা জেলখানায় বন্দী তারাও মানুষ। তাদের মৃত্যু হতে পারে। জেলে বন্দি অবস্থায় তাদের কি মৃত্যু হতে পারবে না? তাহলে তারা বলুক- কাদের কাদের গুম-খুন করা হয়েছে? প্রমাণ কি? আমরা তার তালিকা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না।’ 

আওয়ামী লীগ আমলের গুম-খুন নিয়ে বিএনপি নেতাদের আন্তর্জাতিক তদন্তের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘‘কথায় কথায় তারা গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। তাছাড়া শুধু আওয়ামী লীগের আমল কেন, বিএনপির আমলে কত হত্যা, গুম-খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম-হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন-তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?’ 

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।’

অস্ত্রসহ মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারও অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় টিসিবির তেল-চিনি-ডালের মূল্য প্রকাশ করে বিজ্ঞপ্তি

গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের 

আপডেট সময় ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪