গোলাম মাওলা রনি বলেছেন : জামায়াতকে বেছে নিয়েছে ভারত ক্ষমতায় বসাতে চায় দিল্লি
অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও নেপাল— যে মিশন নিয়ে ভারত এগোচ্ছিল, সবগুলোতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঢেলে সাজাতে চাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। বাংলাদেশে কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বিকল্প আস্থা হিসেবে জামায়াতকে বেছে নিয়েছে ভারত। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে রাজনৈতিক সমসাময়িক ইস্যু নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। রনি বলেন, পাকিস্তানে যেভাবে ইমরানের জোয়ার উঠেছে, সেটি ভারতের জন্য ইতিবাচক দিক নয়। পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলো শুধু ভারতের জন্য শত্রু নয়, এগুলো এখন আতঙ্কের নাম। সেক্ষেত্রে বাংলাদেশে এখনো যে তাদের (ভারত) অবস্থান আছে, সেটিকে টিকিয়ে রাখা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমন একটি ভৌগোলিকভাবে অবস্থানে আছে, যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একবার একটি দল ক্ষমতায় আসে, পরেরবার অন্য দল ক্ষমতায় আসে। এরই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে আওয়ামী লীগ প্রথমে সিদ্ধান্ত নেয় যে, বিএনপির সঙ্গে জামায়াত থাকায় তাদের ভোটগুলো সব সময় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে। এ জন্য ২০০৯ সালে আওয়ামী লীগ টার্গেট নেয়, জামায়াতকে বিএনপি থেকে দূরে রাখা। অথবা বিএনপি জামায়াতের যে জোট সেটিকে ভাঙা। প্রথমত...