ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

79

গাজীপুর মহানগরীর পূবাইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী। ভুক্তভোগী স্বামীর নাম  আকাশ (২১)। রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টায় পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে আকাশ (২১) নামের ওই যুবককে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করে। এ সময় স্বামী আকাশের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

উপস্থিত জনতা আকাশের স্ত্রীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেফতার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

আপডেট সময় ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫