ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৫ জন গত চার দিনে মোট ২১৩ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 308
24

এস এম বাপ্পী : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। এ নিয়ে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২১৩ জন। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর দু’টি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত চার দিনে মোট ২১৩ জনের প্রার্থিতা ফিরিয়ে দেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়ন পত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় টিসিবির তেল-চিনি-ডালের মূল্য প্রকাশ করে বিজ্ঞপ্তি

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৫ জন গত চার দিনে মোট ২১৩ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন

আপডেট সময় ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩