চতুর্থ ধাপে বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে আরো ১১৯ জন কর্মী
অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ধারাবাহিকতায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় চতুর্থ ধাপে যাচ্ছে আরো ১১৯ জন কর্মী। মালয়েশিয়ার নেশনগেট সলিউশন কোম্পানিতে ‘জিরো কস্ট মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন কর্মীদের পাসপোর্ট, ভিসা, টিকিট ও বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন এই ১১৯ কর্মীর মধ্যে ৬৯ জন ১৬ ফেব্রুয়ারি ও বাকি ৫০ জন ২৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া যাচ্ছেন। এ দিকে, বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪) রাজধানীর বসুন্ধরা বানিজ্যিক এলাকায় ক্যাথারসিস কম্প্লেক্সে প্রি – ডিপার্চার ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। কর্মী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করাসহ এই প্রক্রিয়ায় আরো বেশি কর্মী নিতে ক্যাথারসিস ইন্টারন্যাশনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে কর্মীদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানান নেশনগেট সলিউশন-এর এইচ আর ম্যানেজার আল ফাজুলি বিন ফুযান। এসময় তিনি ঢাকায় যাতায়াতের খরচ বাবদ কোম্পানির পক্ষ থেকে ৩ হাজার টাকা করে দেন কর্মীদের নেশনগেট সলিউশন-এর এইচ আর ম্যানেজার বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নেয়ার এই স্বচ্ছ প্রক্রিয়ার জন্য ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ। এছাড়া কর্মীরা যে বিনা খরচে যাচ্ছে এটা নিশ্চিত...