ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা বললেন : তামিম আমার অডিও ফাঁস করেছে
অনলাইন ডেস্ক : তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ে যান এ অভিনেত্রী। তানজিন তিশা বলেন, আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই। তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের জন্য তারকা, আপনারাও আমার জন্য। আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই।’ ‘আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা’ বলে জানান তিশা। উল্লেখ্য, গত কয়েকদিন...