অনলাইন ডেস্ক : জাতীয় ঈদগাহসহ ঢাকার বিভিন্ন স্থানে বায়তুল মোকাররম পবিত্র ঈদুল আজহার জামাত নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে জাতীয় ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে কাছে পেয়ে মুসল্লিরা ছিলেন বেশ উৎফুল্ল। তাদের মধ্য থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘দালালদের কথা শুনবেন না স্যার’। ওই মুসল্লি একথা পুনরাবৃত্তি করতে থাকেন।
ড. ইউনূস হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে কারো কোনো বক্তব্যের জবাব দেননি। এ সময় দুই হাত মুষ্টিবদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওই সময় আবার কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, ‘স্যার পাঁচ বছর, স্যার পাঁচ বছর’। সকাল সাড়ে সাতটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে উপস্থিত ছিলেন ড. ইউনূস। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে তিনি দেশের জনগণের জন্য দোয়া চেয়েছেন।
এসব ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর একটি ঈদ জামাতও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিল না।

ডেস্ক : 

























খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার