আপডেট সময়
০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
392
জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই: ইসি হাবিব
সিনিয়র রিপোর্টার : জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই দাবি করে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেন, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সুষ্ঠ নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। নির্বাচন কমিশনের ধারণাপত্রে নির্বাচনের পরিবেশ নেই বলে যে চিঠি লেখা হয়েছে সেটা বাস্তবসম্মত ও যৌক্তিক। মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? পরক্ষণে জবাবে তিনি নিজেই জানান, ‘শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।’ বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর)। মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সাথে আগামী ৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
30
সিনিয়র রিপোর্টার : জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই দাবি করে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেন, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সুষ্ঠ নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। নির্বাচন কমিশনের ধারণাপত্রে নির্বাচনের পরিবেশ নেই বলে যে চিঠি লেখা হয়েছে সেটা বাস্তবসম্মত ও যৌক্তিক।
মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? পরক্ষণে জবাবে তিনি নিজেই জানান, ‘শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।’
বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর)। মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সাথে আগামী ৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।